প্রযুক্তির জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এতদিন এআই দিয়ে ছবি তৈরি করতে ব্যবহারকারীদের আলাদা কোনো প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নির্দেশনা (প্রম্পট) দিতে হতো। তবে এবার সেই প্রক্রিয়াকে আরও সহজ করতে নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট জানিয়েছে, গুগলের সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (SGE)–এর মাধ্যমে এখন সরাসরি গুগল সার্চবার থেকেই এআই-নির্ভর ছবি তৈরি করা যাবে। অর্থাৎ, আলাদা কোনো সাইটে না গিয়ে সার্চ বক্সে কাঙ্ক্ষিত ছবির বর্ণনা লিখলেই গুগল সেটি তৈরি করে দেবে।
এসজিইকে ভবিষ্যতের সার্চ প্রযুক্তি হিসেবে বিবেচনা করছে গুগল। প্রচলিত সার্চের মতো শুধু ওয়েবসাইটের লিংক দেখানোর পরিবর্তে এটি ব্যবহারকারীর প্রশ্নের প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় প্রাসঙ্গিক ও সংক্ষিপ্ত উত্তর প্রদান করে। নতুন আপডেটের মাধ্যমে সেই সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে ছবি তৈরির সক্ষমতাও।
ব্যবহারকারী কোনো ছবির বর্ণনা দিলে গুগল একসঙ্গে চারটি ভিন্ন এআই-জেনারেটেড ছবি প্রদর্শন করবে। সেখান থেকে পছন্দের ছবিটি নির্বাচন করে গুগল ড্রাইভ বা নিজের ডিভাইসে সংরক্ষণ করা যাবে।
তবে আপাতত এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। এটি ব্যবহার করতে হলে প্রথমে গুগল ল্যাবস–এ নিবন্ধন করে এসজিই ফিচার চালু করতে হবে। বর্তমানে এটি কেবল যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী ইংরেজিভাষী ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।
এ ছাড়া অপব্যবহার রোধে কিছু নিরাপত্তা সীমাবদ্ধতাও রাখা হয়েছে। নতুন এই ফিচারের মাধ্যমে বাস্তব মানুষের মুখাবয়বের মতো ফটোরিয়েলিস্টিক ছবি তৈরি করা যাবে না বলে জানিয়েছে গুগল।
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
