যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম।


সোমবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়। এরপরই ব্রিটেনের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বার্নহ্যাম। এর মধ্য দিয়ে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য।


দায়িত্ব গ্রহণের পর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে দেশের অর্থনীতি, জনসেবা এবং আন্তর্জাতিক কূটনীতি নিয়ে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেন তিনি।


এ সময় গাজা পরিস্থিতি নিয়ে লেবার পার্টির পূর্ববর্তী অবস্থানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গও উল্লেখ করেন বার্নহ্যাম। তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সংকট নিরসনে যুক্তরাজ্য আরও সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।


এর আগে, বিদায়ী প্রধানমন্ত্রী কেইর স্টারমার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগের পরই নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance