জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা২৮ মে , টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
-
Admin
May 20 2026
25
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দিয়েছে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও ১০ জিলহজ অনুযায়ী ২৮ মে দেশে ঈদুল আজহা পালিত হবে।
এদিকে, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা ও ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য সংগ্রহে ইসলামিক ফাউন্ডেশন দেশবাসী, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে। নির্ধারিত হটলাইন নম্বরের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছেও চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বান জানানো হয়।
Leave a Reply
Cancel ReplyRelated News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
World News
26
-
Bangladesh
22
-
আন্তর্জাতিক
12
-
Politics
10
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
