প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে এবং দেশের অর্থনীতির সম্প্রসারণের সঙ্গে সঙ্গে শিল্পায়নের কারণে বিদ্যুতের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার দিকে দেশের অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করেন।
জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতি সম্প্রসারণ ও শিল্পায়নের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ভবনের ছাদ, শিল্পাঞ্চল ও খোলা জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা রয়েছে। এসব সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে সৌরশক্তি এখন শুধু পরিবেশবান্ধব জ্বালানিই নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধন হওয়া প্রকল্পটিকে তিনি বাংলাদেশের বৃহত্তর নবায়নযোগ্য জ্বালানি অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, জাতীয় সংসদের এ উদ্যোগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আরও উৎসাহিত করবে। দেশের প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারে অংশ নেয়, তাহলে বাংলাদেশ দ্রুত একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারবে।
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
