পাটগ্রাম সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, পিছু হটল বিএসএফ, বিজিবির স্পষ্ট বার্তা
-
Admin
May 23 2026
61
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-তিনবিঘা করিডর সীমান্তের শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর বিজিবি ও বিএসএফ–এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখার ১৫০ গজের ভেতরে কোনো ধরনের স্থাপনা বা কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না। সীমান্তে যেকোনো অবকাঠামো নির্মাণ করতে হলে তা অবশ্যই নির্ধারিত দূরত্ব বজায় রেখে করতে হবে বলেও বিএসএফকে অবহিত করা হয়।
শনিবার (২৩ মে) বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ডিএএমপি-৭ এর উপপিলার ১২ সংলগ্ন ভারতের তিনবিঘা করিডর এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত চলা এ বৈঠকে সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিনোদ রেঢু ও ৩০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস নারায়ণ মিশরা। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয় যে শূন্যরেখা থেকে ৫০ গজের মধ্যে জমি অধিগ্রহণের উদ্দেশ্যে ৩ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছিল। এ সময় বিজিবি সদস্যদের অস্ত্র প্রস্তুত অবস্থানে যাওয়াকে বিএসএফ “অনাকাঙ্ক্ষিত” বলে উল্লেখ করে।
এর জবাবে বিজিবি জানায়, ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আইন লঙ্ঘন করে বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা করায় আত্মরক্ষামূলক ও প্রতিরোধমূলক অবস্থান নিতে বাধ্য হয় বিজিবি।
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
