অরাজকতা সৃষ্টির পাঁয়তারার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অরাজকতা সৃষ্টির পাঁয়তারার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই মুহূর্তে দেশে কোনো ধরনের অরাজকতা তৈরি হলে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি সাধারণ মানুষও বড় বিপদে পড়বে।




শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের বৈলর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক কর্মী ও গ্রামবাসী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


রামিসা হত্যা ও আইনি প্রক্রিয়া

সম্প্রতি পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আইনের দৃষ্টিতে অপরাধী যেই হোক, তাকে শাস্তি পেতেই হবে। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, তবে সবকিছুই নিয়ম-কানুন মেনে করতে হবে।"

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেকোনো অপরাধের বিচারের জন্য সরকারের নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কিছু মানুষ রাস্তাঘাট ও যানবাহন বন্ধ করে, অগ্নিসংযোগ করে দেশে একটি ঘোলাটে পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। যারা এসব করছে, তারা মূলত সুষ্ঠু আইনি প্রক্রিয়া ও বিচারের পথকেই বাধাগ্রস্ত করছে।


ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সমাবেশে প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোতেই কি কোনো কোনো মহলের মনে জ্বালা ধরেছে এবং সেই কারণেই তারা এসব ষড়যন্ত্র করছে কি না। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার হাতে বিতাড়িত স্বৈরাচারী শক্তি এবং বর্তমানের অরাজকতা সৃষ্টিকারীদের মধ্যে স্পষ্ট যোগসূত্র রয়েছে। এদের সঙ্গে এখন নতুন করে কিছু 'লেজও' গজিয়েছে।


দেশ গড়ার আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন স্বৈরাচারকে বিদায় করে নতুন করে দেশ গঠন করতে চায়। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে। জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, "আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো ষড়যন্ত্র আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব।"


ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এই সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে 'ধরার খাল' পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং খালের পাশে একটি তাল গাছের চারা রোপণ করেন।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance