আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
-
Admin
Apr 25 2026
55
পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না এবং এমন বৈঠকের কোনো পরিকল্পনাও নেই—এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি জানান, সরাসরি আলোচনার পরিবর্তে ইরান তাদের কিছু পর্যবেক্ষণ ও অবস্থান তুলে ধরছে, যা ইসলামাবাদের মাধ্যমে মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরানি কর্মকর্তাদের বক্তব্যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন দেখা যায়নি; তারা আগের অবস্থানেই অনড় রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনা বা অগ্রগতির ক্ষেত্রে ইরান একাধিক শর্ত যুক্ত করতে চায়। বিশেষ করে, তেহরান স্পষ্ট করেছে যে, আলোচনা বা সমঝোতার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জড়িত থাকতে হবে।
এছাড়া, ইরান বলছে হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ সরাসরি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা ডোনাল্ড ট্রাম্পের কোনো ধরনের হুমকিমূলক বক্তব্যও গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে।
একই সঙ্গে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা ও নৌ-অবরোধকে তারা ‘যুদ্ধংদেহী পদক্ষেপ’ এবং ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে।
সূত্র: আল জাজিরা
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
