ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়াতে ট্রাম্পের কাছে শেহবাজের আহ্বান।
-
Admin
Apr 08 2026
84
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ। একইসঙ্গে তিনি ইরানকে হরমুজ প্রণালী খোলার আহ্বান জানিয়েছেন।
শেহবাজ শরিফ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা ইতিমধ্যেই ফলপ্রসূ হচ্ছে এবং এগুলো যথাযথ সময় দেওয়া উচিত।
শারিফ তার এক্স পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা ভালোভাবে এগোচ্ছে এবং শীঘ্রই ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।
তাই কূটনীতিকে পুরোপুরি কাজ করার সুযোগ দিতে আমি আন্তরিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করছি, চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর জন্য।
তিনি আরও বলেছেন, ইরানকেও আমি অনুরোধ করছি দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলার মাধ্যমে সদিচ্ছা দেখাতে।
পাশাপাশি, আমরা সব যুদ্ধে জড়িত পক্ষকে বলছি দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি মানুক, যাতে কূটনৈতিক প্রচেষ্টা যুদ্ধের চূড়ান্ত সমাধান আনতে পারে। এটি দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য খুব গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন অনুরোধের উত্তর দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সচিব ক্যারোলাইন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের দুই সপ্তাহের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব সম্পর্কে অবগত। শিগগিরই উত্তর আসবে।
ইরানও প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে। দেশটির একজন সিনিয়র কর্মকর্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান পাকিস্তানের প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে।
সূত্র: আল জাজিরা
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
