বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। সৌদি আরবের সরকারি উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে হবে জিলকদের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন। অর্থাৎ জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হলে ২৭ মে ঈদ পালনের সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও জানিয়েছেন, দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
এদিকে যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ অথবা ২৮ মে ঈদ উদযাপনের সম্ভাবনার কথা জানিয়েছে মুসলিম জীবনধারাভিত্তিক প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।
সংযুক্ত আরব আমিরাতও বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী জানিয়েছে, ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় এই ধর্মীয় উৎসব।
তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটিই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ২৯ দিন হতে পারে জিলকদ মাস। যদি ১৮ মে থেকে জিলহজ শুরু হয়, তাহলে ২৭ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জিলকদ ৩০ দিনে পূর্ণ হলে ঈদ হতে পারে ২৮ মে।
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
