জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, নেতৃত্বের সক্ষমতা এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাব, আস্থা ও দায়িত্বশীল ভূমিকারই প্রতিফলন।”
তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে খলিলুর রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন, বহুপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একইসঙ্গে দায়িত্ব পালনে তার সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট। ভোটগ্রহণের সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এই নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো প্রতিনিধি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক এই ফোরামের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় চার দশক পর আবারও এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া দেশের কূটনৈতিক অঙ্গনের জন্য একটি ঐতিহাসিক ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply
Cancel ReplyRelated News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
World News
26
-
Bangladesh
23
-
আন্তর্জাতিক
12
-
আন্তর্জাতিক খবর
12
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
