ধর্ষণ ও হত্যার শিকার শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

ধর্ষণ ও হত্যার শিকার শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

ঢাকার পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে তিনি শিশুটির বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।


প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, এই নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।


এর আগে একই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি এই শিশু হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


অন্যদিকে আইনমন্ত্রী ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।


গত মঙ্গলবার রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।



Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance