নওগাঁর বদলগাছীতে ৫টি পেট্রোল বোমা উদ্ধার, বড় ধরনের নাশকতা নস্যাৎ
নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার ভোরে বদলগাছী উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদের মুদি দোকান থেকে বোমা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা ১২ টায় বোমাগুলো নিষ্ক্রিয় করে বোমা ডিসপোজাল ইউনিট।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “অভিযান চালিয়ে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”
-সংগৃহিত
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
