বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত ও ‘বিতর্কিত’ নির্বাচনের ওপর গঠিত স্বাধীন তদন্ত কমিটি আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার সকালে জাতীয় ক্রীড়া পরিষদে কমিটির প্রধান, অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করেন। নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, কারসাজি, স্বচ্ছতার অভাব এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দীর্ঘ পর্যালোচনা ও তথ্য-উপাত্ত সংগ্রহের পর এই প্রতিবেদন জমা দেওয়া হলো। প্রতিবেদন জমা পড়ার পর এখন মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলসহ ক্রীড়াঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
এ বিষয়ে বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সাভারে বিকেএসপি পরিদর্শন শেষে তিনি বলেন, “সকালেই তদন্ত কমিটি এসে আমাদের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এর পরপরই আমরা একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করি, যেখানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে সম্ভাব্য করণীয় নির্ধারণের প্রাথমিক দিকনির্দেশনা নেওয়া হয়েছে। যেহেতু বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, তাই আইসিসিকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অবহিত করার পরই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।”
Leave a Reply
Cancel ReplyVOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
World News
26
-
Bangladesh
22
-
আন্তর্জাতিক
12
-
Politics
10
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
