ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

জনগণকে ভূমিসেবা গ্রহণে গিয়ে আর দুর্নীতি, হয়রানি বা দীর্ঘসূত্রতার শিকার হতে হবে না বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থা চালু করছে।


মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ভূমিসেবায় দুর্নীতি ও ভোগান্তি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। জনগণের প্রতি সরকারের জবাবদিহি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”




      তারেক রহমান আরও জানান, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভূমিসংক্রান্ত সেবা সহজলভ্য করা হবে, যাতে নাগরিকদের আর ভূমি অফিসে বারবার যেতে না হয় এবং সেবাগ্রহণে কোনো ধরনের ভোগান্তি তৈরি না হয়।


তিনি বলেন, পরিকল্পিত ভূমি ব্যবহার বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি প্রশাসনকে আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


অনুষ্ঠানে তিনি সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একযোগে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন।

তিন দিনব্যাপী এই মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) শেষ হবে।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance