মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’।
-
Admin
May 08 2026
35
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১৫ জন বিশিষ্ট ব্যক্তি সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন।
শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের রাজনীতি, প্রশাসন, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিকতা, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং মাহদী আমিন। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
গণমাধ্যম ও সামাজিক আন্দোলনের ক্ষেত্র থেকেও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী এবং সাংবাদিক আশরাফ কায়সার।
ক্রীড়া অঙ্গনে অবদানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সভাপতি তামিম ইকবালকে এই স্বর্ণপদক দেওয়া হচ্ছে। এছাড়া সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য সম্মানিত হয়েছেন সাহিত্যিক ড. মাহবুব হাসান এবং কবি আবদুল হাই শিকদার।
ব্যবসা ও শিল্প খাতে অবদানের স্বীকৃতি পেয়েছেন শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার এবং ব্যবসায়ী আবদুল হক। এছাড়া বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমকেও বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ স্বর্ণপদক প্রবর্তন করেছে। প্রতি বছর দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পুরস্কারের মাধ্যমে সম্মাননা জানানো হবে।
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
