যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ‘বিবেচনা’ করছে ইরান
-
Admin
May 07 2026
51
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশ একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে পৌঁছেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বুধবার জানায়, হোয়াইট হাউসের ধারণা—ইরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এই প্রস্তাবকে ‘ইচ্ছার তালিকা’ বলে মন্তব্য করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরান তাদের অবস্থান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানাবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার চেষ্টা চলছে।
একই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ইতিবাচক আলোচনা’ হয়েছে এবং একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এক পাতার ১৪ দফার এই খসড়া ভবিষ্যতে বিস্তৃত পারমাণবিক আলোচনার ভিত্তি হতে পারে। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িক স্থগিত, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই মার্কিন কর্মকর্তা ও আরও কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য পাওয়া গেছে, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্রগুলোর মতে, চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত প্রস্তাবের শর্তগুলো কার্যকর হবে না।
বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র অ্যাক্সিওসের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: বিবিসি
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
