প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিক্ষকরা যেন জীবিকা নির্বাহের জন্য দ্বিতীয় কোনো পেশায় যুক্ত হতে বাধ্য না হন। তাঁদের সময়, শ্রম ও মেধা সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার সুযোগ নিশ্চিত করতে সম্মানজনক বেতন ও ভাতা প্রদান জরুরি।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারপ্রধান জানান, বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের অনেক শিক্ষক পরিবারের ব্যয় নির্বাহের জন্য পাঠদান শেষে অতিরিক্ত চাকরি কিংবা কৃষিকাজে যুক্ত হতে বাধ্য হন। এ বাস্তবতা শিক্ষার মান উন্নয়নের পথে বড় একটি বাধা বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে এই বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।
তিনি বলেন, শুধু প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের সম্মানীও বাড়াতে হবে। অন্যথায় তাঁদের কাছ থেকে কাঙ্ক্ষিত মানের শিক্ষা নিশ্চিত করা কঠিন হবে।
শিক্ষকদের আর্থিক সংকটের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য কাজে ছুটতে হয়। অনেকের ক্ষেত্রে কৃষিকাজ বা দ্বিতীয় চাকরি না করলে সংসার চালানো সম্ভব হয় না। মাধ্যমিক স্তরেও একই ধরনের বাস্তবতা রয়েছে।
তিনি আরও বলেন, একজন শিক্ষক যদি জীবিকার চিন্তায় ব্যস্ত থাকেন, তাহলে তিনি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চটা দিতে পারবেন না। তাই এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষকরা দ্বিতীয় কোনো কাজের প্রয়োজন অনুভব না করেন এবং পুরো মনোযোগ শিক্ষাদানে দিতে পারেন।
শিক্ষাখাতের অতীত পরিস্থিতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরশাসনের সময়ে শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ হয়নি। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই হবে সরকারের অগ্রাধিকার।
Leave a Reply
Cancel ReplyVOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
30
-
World News
27
-
আন্তর্জাতিক খবর
17
-
আন্তর্জাতিক
13
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
