বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি যাচাই করতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের সবচেয়ে বড় স্বস্তির খবর ছিল লিওনেল মেসির প্রত্যাবর্তন। চোট কাটিয়ে মাঠে ফিরেই গোল করে আর্জেন্টাইন অধিনায়ক বুঝিয়ে দিলেন, বিশ্বকাপের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।
আলাবামায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন মেসি। ম্যাচের ৬৯ মিনিট ৪ সেকেন্ডে জুলিয়ানো সিমেওনের পরিবর্তে মাঠে নামেন তিনি। আর মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দিতে সময় নেন মাত্র ৫৩ সেকেন্ড।
দুর্দান্ত এক পাসে লাউতারো মার্টিনেজকে আক্রমণে ভাসিয়ে দেন মেসি। গোলরক্ষকের ফাউলের শিকার হলে মার্টিনেজের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে কোনো ভুল করেননি মেসি। শক্তিশালী শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
46
-
আন্তর্জাতিক খবর
46
-
World News
43
-
আন্তর্জাতিক
40
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
