news Breaking News
clock
লোহিত সাগরে হুতিদের হামলা: গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

লোহিত সাগরে হুতিদের হামলা: গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পুনরায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।


শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক এ তথ্য জানান।

তিনি বলেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলা ইয়েমেনকে আরও গভীরভাবে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। একই সঙ্গে এর ফলে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুতর অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

দুজারিক জানান, বাব আল-মান্দেব প্রণালি ও এর আশপাশের জলপথে আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতা অবশ্যই পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

জাতিসংঘ মহাসচিব অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন বলেও জানান তিনি।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance