news Breaking News
clock
দাবি মেনে নেওয়ার আশ্বাস, আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

দাবি মেনে নেওয়ার আশ্বাস, আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ভারত সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। পরে দলটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

আন্দোলনকারীদের প্রধান চারটি দাবির মধ্যে ছিল—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশের ক্ষমা চাওয়া এবং আন্দোলনে অংশ নেওয়া কারও বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া।

শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। তবে সে সময় আন্দোলন প্রত্যাহারে রাজি ছিলেন না আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সৌরভ দাস জানান, সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে। ভবিষ্যতে আন্দোলনকারী বা আয়োজকদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা হবে না—সরকারের কাছ থেকে এমন আশ্বাসও চাওয়া হয়েছে। সরকার জানিয়েছে, এ বিষয়ে মঙ্গলবার লিখিতভাবে জানানো হবে।

এ ছাড়া, আন্দোলনের সময় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার সম্মত হয়েছে বলে জানান সিজেপির মুখপাত্র।

কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে চতুর্থ দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সমঝোতার পরই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সিজেপি।


তথ্য-সূত্রঃ এক্স  

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance