জল্পনার অবসান: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
কয়েক দিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ‘গুরুতর শারীরিক অসুস্থতা’র কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির পদত্যাগপত্র। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করতে পারেন।
রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা চলার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার সকালে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর কয়েক ঘণ্টা পরই রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হয়।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
তবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে পরবর্তী সময়ে কে দায়িত্ব নিতে যাচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
সূত্রঃ বিবিসি বাংলা
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
44
-
আন্তর্জাতিক খবর
43
-
World News
40
-
আন্তর্জাতিক
38
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
