বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের ১০০ ডলার ছাড়াল
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে তেলের দাম শত ডলারের সীমা অতিক্রম করল।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার হওয়ার পর কয়েক দিন ধরেই তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় প্রায় ৬ শতাংশ বেড়ে যায়।
বিশ্লেষকদের মতে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সাম্প্রতিক তৎপরতা তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে জ্বালানি পরিবহন নিয়ে আশঙ্কা আরও বেড়েছে।
গত ২০ জুলাই হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর নৌ অবরোধ আরোপ করে। তখন আশঙ্কা করা হয়েছিল, এর ফলে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। যদিও এখনো প্রণালিটি বন্ধ হয়নি, তবু লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলা অব্যাহত থাকায় এই রুটে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়েছে।
হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে লোহিত সাগর ও বাব আল-মান্দেব রুট ব্যবহৃত হয়। ফলে এ পথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমে এসেছিল। এমনকি ২৮ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘাত শুরুর আগের পর্যায়েও ফিরে গিয়েছিল দাম। তবে যুদ্ধবিরতি স্থায়ী না হওয়ায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আবারও তেলের বাজারে অস্থিরতা বাড়িয়ে তুলেছে।
সূত্র: বিবিসি
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
40
-
আন্তর্জাতিক খবর
39
-
World News
38
-
আন্তর্জাতিক
34
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
