প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে ‘ফাস্ট-ট্র্যাক’ আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, দেশের তরুণ প্রজন্মের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।
তিনি জানান, প্রশ্নফাঁস ও সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে মোদি বলেন, “যারা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্য-সূত্রঃ সামাজিক যোগাযোগমাধ্যম (এক্স)
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
40
-
আন্তর্জাতিক খবর
40
-
World News
39
-
আন্তর্জাতিক
35
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
