news Breaking News
clock
মোদির আশ্বাসে ২৭ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

মোদির আশ্বাসে ২৭ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পর ২৭ দিন ধরে চলা অনশন ভাঙলেন ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ (জে পি) নড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন প্রত্যাহার করেন।


ছবি: সংগৃহীত

এর আগে রাত ১১টা ৫৩ মিনিটে এক ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এর ফলে লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবক গভীর উদ্বেগ ও কষ্টের মধ্যে পড়েছেন।

মোদি জানান, গত আড়াই মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে, যেখানে প্রায় ২২ লাখ পরীক্ষার্থী অংশ নেন।

তবে এখানেই থেমে থাকতে চায় না সরকার—এমনটি জানিয়ে মোদি বলেন, অভিযুক্তদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে। পাশাপাশি চলতি সংসদ অধিবেশনেই এ-সংক্রান্ত বিল পাসের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর হাসপাতালের শয্যায় বসেই অনশন প্রত্যাহার করেন ওয়াংচুক। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা ও জিতেন্দ্র সিংহ উপস্থিত ছিলেন। অনশন ভাঙার পর তারা ওয়াংচুককে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী মোদি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলার পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তার প্রতি আহ্বান জানান তিনি।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ।

ওয়াংচুকের অনশন আন্দোলনটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে চলমান আন্দোলনে নতুন গতি সঞ্চার করে।


সূত্র: আল জাজিরা

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance