রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

সূত্রগুলো জানিয়েছে, চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়তে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। উন্নত চিকিৎসার জন্য তার সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে দেশটিতে তিনি বাইপাস সার্জারিসহ হৃদরোগের চিকিৎসা নিয়েছিলেন।
রাষ্ট্রপতি তার পদত্যাগের সিদ্ধান্ত এবং চিকিৎসার পরিকল্পনার বিষয়টি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের জানিয়েছেন বলে জানা গেছে। বঙ্গভবনের একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরের পর চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই রোববার তার দেশে ফেরার কথা ছিল।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। এ কারণে স্পিকারের দ্রুত দেশে ফেরাকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে।
চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংকক যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৬ জুলাই দেশে ফেরার জন্য তার ফিরতি টিকিট কাটা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফেরার জন্য সরকারের উচ্চপর্যায় থেকে তাকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে।
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
40
-
World News
35
-
আন্তর্জাতিক খবর
35
-
আন্তর্জাতিক
30
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
