প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। তাই সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সরকারের প্রতি কোনো গঠনমূলক সমালোচনা এলে তা ইতিবাচকভাবে গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিদের মতো নারী সংসদ সদস্যদেরও উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার রয়েছে। কোনো এলাকার উন্নয়নে সহযোগিতার প্রয়োজন হলে সরকার তা বিবেচনা করবে বলেও তিনি আশ্বাস দেন।
পরে বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার উন্নয়ন বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং সবার জন্য সমান উন্নয়নের নীতিতে কাজ করছে। তিনি বলেন, সরকারি দলের সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যরাও উন্নয়ন কার্যক্রমে সরকারের পূর্ণ সহযোগিতা পাবেন।
ঈদের আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহায়তা বণ্টন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোনো বিরোধী দলীয় সংসদ সদস্য বঞ্চিত হয়ে থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার হিসেবে গঠনমূলক সমালোচনাকে সরকার স্বাগত জানায় এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।
Leave a Reply
Cancel ReplyRelated News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
World News
26
-
Bangladesh
25
-
আন্তর্জাতিক খবর
13
-
আন্তর্জাতিক
12
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
