হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে জোট গড়ে টোল আদায়ের পরিকল্পনা ট্রাম্পের!
-
Admin
Apr 08 2026
44
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানের সঙ্গে যৌথভাবে এটি পরিচালনার বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করছে। বুধবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের যৌথ উদ্যোগ সমুদ্রপথটিকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে।
ইরানের পক্ষ থেকে প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন।
গত মার্চের শেষ দিকে ইরানের এক সংসদ সদস্য দাবি করেছিলেন, সার্বভৌম নিয়ন্ত্রণের অংশ হিসেবে তেহরান ইতোমধ্যেই ওই পথ থেকে প্রায় ২০ লাখ ডলার ট্রানজিট ফি আদায় করছে।
তবে সম্ভাব্য সহযোগিতার আলোচনার মাঝেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কঠোর অবস্থানেই আছেন ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানান, ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতের যেকোনো চুক্তি কার্যকর রাখতে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা নেই।
ট্রাম্প আশা প্রকাশ করেন, আগামী শুক্রবারের মধ্যেই শান্তি আলোচনা শুরু হতে পারে এবং তা দ্রুত অগ্রসর হবে। পুরো প্রক্রিয়ায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন। বেইজিংও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে জানিয়েছে, তারা শুরু থেকেই রাজনৈতিক সমাধানের পক্ষে কাজ করে আসছে।
অন্যদিকে, লেবানন এই চুক্তির আওতায় পড়বে কি না তা নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও, পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হিজবুল্লাহ সংশ্লিষ্টতার কারণে দেশটিকে এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি লেবাননে ইসরায়েলি হামলাকে পৃথক একটি সংঘাত হিসেবে বর্ণনা করেন।
সূত্র: আনাদোলু
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
