১০ বছর  পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, সাবেক সেনা সদস্য রিমান্ডে

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, সাবেক সেনা সদস্য রিমান্ডে

              ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের কাছের একটি জঙ্গলে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী তনু হত্যাকাণ্ডে দীর্ঘ এক দশক পর অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিই এই মামলার প্রথম গ্রেপ্তারকৃত আসামি। পরে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার পরিদর্শক তারিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে জানান, গ্রেপ্তার হওয়া হাফিজুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার এবং হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

আসামিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক মো. মুমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তনু হত্যার ঘটনায় এটি প্রথম গ্রেপ্তার, যা ঘটনার প্রায় ১০ বছর পর এলো।

ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে থানা পুলিশ, পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘদিন তদন্ত চালিয়েও মামলার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরবর্তীতে ২০২০ সালের ২১ অক্টোবর পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করা হয়।

পিবিআই সদর দপ্তরের পরিদর্শক মো. মজিবুর রহমান প্রায় চার বছর মামলাটির তদন্ত করেন। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পরিদর্শক মো. তারিকুল ইসলাম।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance