ইরানের প্রতিক্রিয়াকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সরাসরি নাকচ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
Admin
May 11 2026
53
চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তবে তেহরানের প্রতিক্রিয়াকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে বিসিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাঠানো জবাবের বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি। পাকিস্তানের মাধ্যমে এই বার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। আলোচনায় ইসলামাবাদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
গত ফেব্রুয়ারির শেষদিকে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আলোচনার সুযোগ তৈরি করতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলো মোটামুটিভাবে সেই যুদ্ধবিরতি মেনে চলছে।
চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে সংঘাত খুব দ্রুত শেষ হতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ না হলে যুদ্ধের সমাপ্তি ধরা যাবে না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এখনও কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে, যেগুলো ধ্বংস করা প্রয়োজন।”
অন্যদিকে রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি মার্কিন প্রস্তাবের কথা উল্লেখ না করলেও বলেন, “আমরা কখনও শত্রুর সামনে মাথা নত করব না। সংলাপ বা আলোচনা মানেই আত্মসমর্পণ নয়, বরং এটি কূটনৈতিক পথ অনুসরণের অংশ।”
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এক পৃষ্ঠার ১৪ দফা প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল পুনর্বহালের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনটি দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইজন অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, প্রস্তাবের বেশ কয়েকটি শর্ত চূড়ান্ত সমঝোতা চুক্তির ওপর নির্ভরশীল থাকবে।
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
