কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

আগামী সপ্তাহেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। ফলে চলতি মে মাসের প্রথম ২০ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।


বাংলাদেশ ব্যাংক এর সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় এক হাজার ৬০৯ কোটি টাকার রেমিট্যান্স।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে।


বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কড়াকড়ি নজরদারি, বৈধ পথে অর্থ পাঠাতে বিভিন্ন প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। এছাড়া ঈদুল আজহাকে সামনে রেখে মে মাসের শেষ দিকে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।


মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।


এছাড়া ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ এবং এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে।


অর্থনীতিবিদদের ধারণা, ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে মে মাসে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Related News

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance