তেল রপ্তানিতে ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
-
Admin
Apr 23 2026
83
হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সংকটের আশঙ্কায় থাকা দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
প্রণালিটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে তীব্র চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রপথে ইরান ও রাশিয়ার তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশন সাবকমিটির বাজেট শুনানিতে অংশ নিয়ে স্কট বেসেন্ট এ তথ্য জানান। তিনি বলেন, জ্বালানি সংকটে পড়ার ঝুঁকিতে থাকা বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে প্রায় ১০টি দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা তার কাছে নিষেধাজ্ঞা শিথিলের সময় বাড়ানোর আহ্বান জানান।
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কার্যত বন্ধ হয়ে যাওয়ায় যেসব দেশ আমদানির ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, তাদের স্বার্থ বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফলে সংশ্লিষ্ট দেশগুলো আরও এক মাস ইরান ও রাশিয়া থেকে সমুদ্রপথে তেল আমদানি করতে পারবে।

তবে মার্কিন অর্থমন্ত্রীর এই ঘোষণা তার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। গত সপ্তাহে তিনি স্পষ্ট করে বলেছিলেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে আর কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছে ওয়াশিংটন।
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
