এই গরমে কাঁচা আমের সালাদ বানান যেভাবে!

এই গরমে কাঁচা আমের সালাদ বানান যেভাবে!


কাঁচা আমের মৌসুম চলছে। ভর্তা বা শরবতের বাইরে ভিন্ন স্বাদে কাঁচা আম খেতে চাইলে বানাতে পারেন মজাদার সালাদ। 


উপকরণ:

  • মুরগির বুকের মাংস ২ পিস
  • পাপরিকা ১ চা-চামচ
  • সয়া সস ১ টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
  • মধু ১ টেবিল চামচ
  • লেবুর রস ১ চা-চামচ
  • শর্ষের তেল ১ টেবিল চামচ
  • কাঁচা আম ১টি
  • কাঁচা পেঁপে (কুচি) ১ কাপ
  • গাজর (কুচি) ১টি
  • তেঁতুলের পিউরি ১ টেবিল চামচ
  • ব্রাউন সুগার ১ টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
  • কাঁচা মরিচ (কুচি) ১টি
  • রসুন (গ্রিল করা) ১টি


প্রণালি

  • প্রথমে মুরগির বুকের মাংসে পাপরিকা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, মধু, লেবুর রস ও শর্ষের তেল মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর এটি এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
  • এরপর প্যানে মাংসের টুকরোগুলো দিয়ে দুই পাশ ভালোভাবে গ্রিল করে নিন। সঙ্গে একটি রসুনও গ্রিল করে রাখুন।
  • এবার কাঁচা আম, পেঁপে ও গাজর কুচি করে নিন। এগুলোর সঙ্গে তেঁতুলের পিউরি, ব্রাউন সুগার, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচের কুচি ও গ্রিল করা রসুন মিশিয়ে সালাদ তৈরি করুন।


সবশেষে গ্রিল করা মুরগির বুকের মাংস টুকরো করে সালাদের ওপর ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance