সিলেট সীমান্তে বিএসএফের গুলি, তাৎক্ষণিক বিজিবির পাল্টা ফায়ার

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, তাৎক্ষণিক বিজিবির পাল্টা ফায়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনার জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া ও পাল্টা ফায়ার করায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।




বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোনাহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি চালালে বিজিবিও পাল্টা গুলি চালায়। এলাকাটির ওপারে ভারতের মেঘালয় রাজ্য, আর এপারে বাংলাদেশের গোয়াইনঘাট উপজেলা।


অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিএসএফের একটি সূত্র এ ঘটনাকে ‘ভিত্তিহীন ও বানানো’ বলে দাবি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্মকর্তা বলেন, সীমান্তে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, কোনো ধরনের পূর্ব উসকানি বা সংঘর্ষ ছাড়াই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আচমকা কয়েক রাউন্ড গুলিবর্ষণ শুরু করে। এ ঘটনায় সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে। বিজিবির দাবি, তাদের দ্রুত ও কার্যকর জবাবের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। তবে পুরো ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।


এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সীমান্ত এলাকায় চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা যেকোনো ধরনের অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।


বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance