স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে এবার স্মার্ট হোম প্রযুক্তির বাজারে বড় পরিসরে যাত্রা শুরু করেছে শাওমি বাংলাদেশ।
স্মার্ট টিভি, ওয়াশার–ড্রায়ার, এয়ার পিউরিফায়ার, স্মার্ট ক্যামেরাসহ নানা ধরনের স্মার্ট হোম ডিভাইস উন্মোচনের মাধ্যমে দেশে একটি পূর্ণাঙ্গ ‘স্মার্ট লিভিং’ ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে শাওমি জানায়, তারা আর শুধু স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকতে চায় না। প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনযাত্রাকে কেন্দ্র করে স্মার্ট হোম ও কানেক্টেড ডিভাইস খাতে বিনিয়োগ বাড়ানোর দিকেই এখন তাদের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বর্তমানে শাওমির এক বিলিয়নেরও বেশি কানেক্টেড ডিভাইস ব্যবহৃত হচ্ছে। স্মার্টফোন বাজারে তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড হিসেবে অবস্থান করছে। একই সঙ্গে বৈশ্বিক টিভি বাজারেও শক্ত অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে টিভি শিপমেন্টের দিক থেকে শাওমি বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নেয়।
বাংলাদেশের বাজারে আনা নতুন পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি’। শাওমির দাবি, এই ওয়াশার–ড্রায়ারে মাত্র ৫৯ মিনিটেই কাপড় ধোয়া ও শুকানো সম্ভব। পণ্যটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা।
স্মার্ট টিভি বিভাগেও একাধিক নতুন সিরিজ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ‘শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজ’-এ যুক্ত করা হয়েছে উন্নত কিউডি–মিনি এলইডি প্রযুক্তি। এতে রয়েছে ১,২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস সাপোর্ট। সিরিজটির ৯৮ ইঞ্চির মডেলের দাম রাখা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ৮৫, ৭৫, ৬৫ ও ৫৫ ইঞ্চির সংস্করণও পাওয়া যাবে।
একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে ‘শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬’। এই সিরিজে থাকছে ৪কে ইউএইচডি ডিসপ্লে ও গুগল টিভি সুবিধা। ৭৫ ইঞ্চির মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি ৬৫, ৫৫ ও ৪৩ ইঞ্চির সংস্করণও বাজারে আসছে।
এ ছাড়া স্মার্ট হোম অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এয়ার ফ্রায়ার, স্মার্ট এয়ার পিউরিফায়ার, ইনডোর ও আউটডোর স্মার্ট ক্যামেরা এবং ট্র্যাকিং ডিভাইস ‘শাওমি স্মার্ট ট্যাগ’-এর মতো পণ্যও উন্মোচন করেছে শাওমি। প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনযাত্রার চাহিদা বাড়তে থাকায় বাংলাদেশেও স্মার্ট হোম ডিভাইসের বাজার সম্প্রসারণের সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।
Leave a Reply
Cancel ReplyVOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
World News
26
-
Bangladesh
22
-
আন্তর্জাতিক
12
-
Politics
10
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
