ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান
টানা প্রায় দুই সপ্তাহের বিমান হামলার পর ইরানে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এবং দীর্ঘমেয়াদি সংঘাতে কৌশলগতভাবে ক্লান্ত হয়ে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া এসব দাবি করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কৌশল দেখা যাচ্ছে না। বরং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক ধরনের ‘কৌশলগত ক্লান্তি’ স্পষ্ট হয়ে উঠেছে।
ইরানি এই কর্মকর্তা আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা ধ্বংস করার মার্কিন প্রচেষ্টাও সফল হয়নি বলে মন্তব্য করেন তিনি।
আকরামিনিয়ার ভাষ্য, চলমান সংঘাতের প্রভাব এখন লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এ সময় তিনি দাবি করেন, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবগামী জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করেছে।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘায়িত করতে ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উসকানি দিচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে।
মোহেবির দাবি, গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ওয়াশিংটন জর্ডানসহ কয়েকটি দেশে নিজেদের সামরিক ঘাঁটিতে হামলা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। এর মধ্যে জর্ডানের একটি ঘাঁটিতে ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টিও যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে।
এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
একই সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানায়, টানা প্রায় দুই সপ্তাহের সামরিক অভিযানের পর আপাতত ইরানে হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে সংঘাতের সাময়িক বিরতি ভবিষ্যতে স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
আন্তর্জাতিক খবর
49
-
Bangladesh
46
-
World News
45
-
আন্তর্জাতিক
42
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
